পত্নীতলা ৫ নং মার্টিনদর ইউনিয়নে শিবপুর গ্রামে হাটখোলাপাড়ায় এক নবজাতকের পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ হয়েছে।
গত ২৪ শে মার্চ মঙ্গলবার দুপুর আনুমানিক ৩টায় দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা যায় মা ও ছেলে দুপুরে খাওয়া শেষে ঘুমিয়ে ছিল, মা ঘুম থেকে উঠে দেখে তার পার্শ্বে শুয়ে থাকা ছেলেটি নেই, মা খোঁজ করা শুরু করে,প্রতিবেশীরা এ অবস্থা দেখে তারাও খোঁজাখুঁজি করে, পরিশেষে পাশের পুকুরের পানিতে একটি নবজাতকের লাশ ভাসতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে লাস্টটি উদ্ধার করা হয় এবং লাশটি দেখে বাবা মা চিনতে পারায় কান্ন ও আহাজারিতে ফেটে পড়ে।
মৃত নবজাতকের নাম মরহুম আব্দুল্লাহ (২২মাস)।দুই ভাই এক বোনের মধ্যে সবচেয়ে ছোট। বাবা রহিদুল ইসলাম জানাই যে আমার আমার সংসার অবস্থা খুব ভালো নয় দিনমজুর কাজ করে সংসার চালায়, আব্দুল্লাহ সবচেয়ে ছোট আদরের সন্তান ছিল।
গ্রামপুলিশ জিতেন (৫নং মাটিন্দর ইউপি) মৃত্যুর খবরটি থানায় অবগত করলে, থানা থেকে পুলিশ এসে পর্যবেক্ষ ও তদন্ত শেষে প্রাথমিকভাবে নিশ্চিত হয় যে এই শিশুটি পুকুরে পানিতে পড়ে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে এ মর্মে এস আাই রহমান সাধারণ ডায়েরি করেন। সন্ধ্যে ৭:৩০ মিনিটে পারিবারিক কবরস্থানে লাশ কবরস্থ করা হয়। নিষ্পাপ ছোট সন্তান আব্দুল্লাহ কে হারিয়ে বাবা মার আহাজারি থামছেনা, এ ঘটনায় হাটখোলাপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।




