নগরকান্দায় ক্ষুদে ফুটবলারদের মাঝে ক্রিয়া সামগ্রী বিতরণ

ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল

মাদক ছেড়ে খেলতে চল।।

এই শ্লোগান কে সামনে রেখে গতকাল ২২ এপ্রিল ২০২৬ নগরকান্দা উপজেলার সরকারি এম এন একাডেমি মাঠপ্রাঙ্গনে অন্তত ৪০ জন ক্ষুদে ফুটবলারের মাঝে ক্রিয়াসামগ্রি দান করেন নগরকান্দা উপজেলা যুবদল নেতা, শ্যামা ওবায়েদ ইসলাম এর আস্থাভাজন ও আসন্ন ৯ নং লস্করদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হুসাইন রাজু।

এসময়ে সরকারি এম এন একাডেমি’র ক্রিয়া শিক্ষক মোঃইউনুস খান উপস্থিত ছিলেন। তিনি বলেন,রাজু ভাই নিঃসন্দেহে ভাল মনের মানুষ, শিক্ষানুরাগী ও ক্রিয়াপ্রেমি মানুষ। যখনই নগরকান্দা’র কোন টুর্ণামেন্ট এর বিষয়ে তার সাথে যোগাযোগ করেছি তিনি তার যায়গা থেকে সর্বোচ্চটা আমাদের দিয়েছেন।তিনি আরও বলেন, সমাজে যারা বিত্তবান আছেন তারা যদি রাজু ভাইয়ের মত শিক্ষা এবং ক্রিয়া ক্ষেত্রে এগিয়ে আসেন তাহলে এই প্রজন্ম লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় ও ভাল করবে বলে আশা করছি।

এসময় এক প্রশ্নের জবাবে নাজমুল হুসাইন রাজু আজকের খবর প্রতিনিধিকে বলেন, ক্ষমতার দাপট নয়, সেবাই রাজনীতির মূলমন্ত্র;

জনগণের কাছে জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমি অঙ্গীকারবদ্ধ।

“লস্করদিয়া ইউনিয়ন  আমার শুধু নির্বাচনী এলাকা নয়, এখানকার প্রতিটি মানুষ আমার পরিবার, আমার দায়িত্ব।

আমার রাজনৈতিক জীবন ও মূল্যবোধ গঠনের পেছনে আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত নেতা কে এম ওবায়দুর রহমান-এর আদর্শ ও কর্মধারা বিশেষভাবে প্রভাব ফেলেছে।

 

তিনি দলমত নির্বিশেষে নগরকান্দা ও সালথার মানুষকে নিজের ঘরের মানুষ, নিজের আপনজন হিসেবে দেখতেন। কারো বিপদ-আপদে তিনি আগে মানুষকে দেখতেন, পরে দল বা পরিচয়।তাই আমি আমাদের মহান এই নেতার আদর্শকে বুকে ধারণ করে  দলমত নির্বিশেষে লস্করদিয়া ইউনিয়ন এর সকল স্তরের মানুষের সেবা করতে চাই।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন