নগরকান্দার ডাঙ্গীতে সড়ক দুর্ঘটনা: গোল্ডেন লাইন বাসের ধাক্কায় নারী গুরুতর আহত, যানবাহন আটক

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় রিলি বেগম নামের এক নারী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী গোল্ডেন লাইন পরিবহনের সংশ্লিষ্ট কয়েকটি বাস আটক করে রাখেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নড়াইলে নিলু খানের তত্বাবধায়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল | কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসির

​প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের লোহাগড়া উপজেলার ভিন্ন ভিন্ন