নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা

নওগাঁর পত্নীতলায় নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট)  সকাল ১১টায় পূবালী ব্যাংক পিএলসি নজিপুর উপ-শাখার আয়োজনে ব্যাংকের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। ​
পূবালী ব্যাংক পিএলসি নজিপুর  উপ-শাখার শাখা ব্যবস্থাপক মো.ফাহিম বিন তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের এডিসি মো.দুলাল বারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি মহাদেবপুর শাখার শাখা ব্যবস্থাপক মো.হুমায়ন কবির তালুকদার,উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।
প্রধান অতিথি এডিসি জোনাল ইনচার্জ তাঁর বক্তব্যে ক্যাশলেস নজিপুর গড়ার এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন।তিনি ক্যাশলেস অর্থনীতির সুবিধা এবং এ বিষয়ে পূবালী ব্যাংকের বিভিন্ন পরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন।অনুষ্ঠান শেষে পূবালী ব্যাংকের পক্ষ থেকে ক্যাশলেস লেনদেন সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি বিশেষ লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন