শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকদের সম্মানে চতুর্থ বার্ষিক ঈদ উপহার ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী।
অনুষ্ঠানে নড়িয়া পৌরসভার আওতাধীন বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে ধর্মীয় পরিবেশে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী আলেম-ওলামাদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত সকলের সামনে লটারির মাধ্যমে দুইজন ইমামকে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য বিজয়ী ঘোষণা করা হয়।
এ ঘোষণা শুনে উপস্থিত ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজক শহিদুল ইসলাম বাবু রাড়ীর ছোট ছেলে বলেন ইমাম-মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকরা সমাজে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সম্মাননা ও উৎসাহিত করার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও তারা প্রতিনিয়ত প্রজন্মের প্রজন্ম যেন এরকম আয়োজন করতে পারেন এজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয় এবং সবার জন্য দোয়া কামনা করা হয়। উপস্থিত আলেম ওলামারা আয়োজকদের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।




