কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৮ নং ছালিয়াকান্দি ইউনিয়নের বোড়ারচর গ্রামের উত্তরপাড়া রবুল মিয়ার বাড়ি থেকে সেলুন বিল্লাল মিয়ার বাড়ি দীর্ঘদিন ধরেই একটি ব্রিজের বেহাল অবস্থা থাকায় নিজ খরচে মোঃ কবির হোসেন সরকার একটি কাঠের ব্রিজ নির্মাণ করেন।
নানা জটিলতায় নতুন করে ব্রিজ হয়নি। পুরোনো বাশের সাক্কু ভেঙ্গে গিয়ে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে। বৃষ্টির সময়ে এলাকাবাসীকে চরম সমস্যায় পড়তে হয়, সম্প্রতি এই বাশের সাক্কু দিয়ে মানুষ চলাচল করতে পারতেন না।
এর পরেই এলাকার বাসিন্দারা গ্রামেরই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মোঃ কবির হোসেন সরকার যুগ্ম আহবায়ক ১৮ নং ছালিয়াকান্দি ইউনিয়ন যুবদল কর্মীর কাছে আবেদন জানান একটি ব্রিজ সংস্কার করে দেওয়ার জন্য।
গত মঙ্গলবার (১৯ মে) নিজ খরচে সাময়িক ভাবে একটি কাঠের ব্রিজের সংস্কারের কাজ শেস হয়েছে। মোঃ কবির হোসেন সরকার বলছেন, গ্রামের মানুষের সমস্যা হয়েছে, এটা আমারও সমস্যা তাই সাময়িক ভাবে নিজেই খরচ করে নতুন করে একটি কাঠের ব্রিজ নির্মাণ করেছি। আশা করছি, নির্বাচনের পরে সরকারি ভাবে ব্রিজের পাশাপাশি রাস্তার স্থায়ী সংস্কার হবে, তাতে এলাকার মানুষের আরও উপকার হবে।’
গ্রামবাসীরা জানান, সমস্যার কথা শুনে বিশিষ্ট সমাজ সেবক, মোঃ কবির হোসেন সরকার, ব্যক্তিগত উদ্যোগে একটি কাঠের ব্রিজ নির্মাণ করেছেন।




