নিয়ামতপুরে কলেজছাত্রীর আত্মহত্যা, থানায় অপমৃত্যুর মামলা

নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরের বালাহৈর গ্রামের শ্রী দুলাল দাসের কলেজপড়ুয়া কন্যা সুমনা দাসের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটির জেরে সুমনা দাস নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে শরণখোলার বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার হোসেনের স্ত্রী

সড়ক দুর্ঘটনায়  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করছে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার