বৃহস্পতিবার,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নেসকোর হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (তারিখ) দুপুর ১টায় নগরীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত নেসকোর প্রধান কার্যালয়ের সামনে রাজশাহীর সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নেসকোর হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। তারা আরও বলেন, রাজশাহীতে প্রতিষ্ঠিত এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হলে এ অঞ্চলের মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এবং রাজশাহীর গুরুত্বও কমে যাবে।

বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির আহ্বায়ক শামসুল হোসেন মিলু, রাজশাহী নেসকো শ্রমিকদলের সভাপতি শরিফুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির প্রচার সম্পাদক মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বগুড়ার কাহালু উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোছাঃ মালিহা খানম-এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন