পটিয়ায় মাদক ও চুরি মামলার ৩ আসামী গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় মাদক ও চুরি মামলার ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

 

শনিবার দিবাগত রাতে উপজেলার কুসুমপুরা ইউপির দক্ষিণ হরিণখাইন এলাকা থেকে ১,৫০০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার মামলার পলাতক আসামী মোঃ জাবেদ হোসেন(২৮) ও মোসাঃ কামরুন নাহার(৩৩) কে

গ্রেফতার করে। জাবেদ কুসুমপুরা ইউনিয়নের ০৬নং ওয়ার্ড দক্ষিণ হরিণখাইন সৈয়দ আহাম্মদ চৌধুরী বাড়ীর মোঃ ইউসুফের পুত্র। কামরুন নাহার একই এলাকার মৃত মনসুর আলমের স্ত্রী।

 

অপরদিকে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের কচুয়াই ফারুকী পাড়া এলাকায় চলন্ত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কাভার্ড ভ্যান হতে ১১,৮৮,০০০ (এগার লক্ষ আটাশি হাজার) টাকার ঔষধ চুরির ঘটনার মামলার আসামী শহিদুল ইসলামল রাসেল(২৭) কে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে গ্রেফতার করা হয়। সে জিরি ইউনিয়নের ০৫নং ওয়ার্ড নাসির মেম্বারের বাড়ীর মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।

 

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ জানান,মাদক ও চুরির মামলায় ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুদের মাঝে ঈদের জামা দিয়ে হাসি ফুটালেন পলাশের পাপন

নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড,ঘোড়াশাল রেলওয়ে স্টেশনে,কো-অপারেটিভ কলোনীসহ ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন