পটিয়ায় ১৭ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ আটক ৫

চট্টগ্রাম জেলার পটিয়ায় পৃথক ২টি অভিযানে ১৭ হাজার ৮৩০পিস ইয়াবা উদ্ধারসহ ৫ জনকে আটক এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ জব্দ করেছে চট্টগ্রাম র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব ।

 

রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৬ ও ৮ আগস্ট পটিয়া থানায় ২ টি অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য উদ্ধারসহ ৫ জন আটক এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ জব্দ করেছে র‍্যাব-৭।

 

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী যাত্রীবেশে কক্সবাজার জেলা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কেরানিহাট হয়ে সিএনজি যোগে চট্টগ্রাম শহরের দিকে আসতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৬ আগষ্ট বিকালে র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল পটিয়া থানার কমল মুন্সীর হাটের দক্ষিণ পার্শ্বে ফোর স্টার কনভেনশন সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজারগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন গাড়ী তল্লাশী চলাকালে একটি সিএনজি অটোরিক্সা থেকে যাত্রীবেশে বসে থাকা কয়েক জন কৌশলে পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা হামিদ হোছন (৫৬), পিতা- লোকমান হাকিম, স্থায়ী সাং-ছোট হাবির পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, রাশেদা আক্তার (২৮), পিতা- হামিদ হোছন, সাং-লেঙ্গুরবিল, ছোট হাবির পাড়া, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার, মুন্নী আক্তার (৪৫), পিতা- সিরাজুল ইসলাম, সাং-উত্তর হাশিমপুর খলিফা পাড়া, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম, মরিয়ম খাতুন (৩২), পিতা- নুরুল ইসলাম, সাং- ডেইল পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’দের আটক করতে সক্ষম হয় এবং তল্লাশীর একপর্যায়ে অভিযুক্ত হামিদ হোছনসহ অন্য তিনজন মহিলা অভিযুক্তদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগের ভিতরে পলিজিপার প্যাকেট স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় সর্বমোট ৭৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৩ লক্ষ ৫০ হাজার টাকা।

 

আরেক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী ১টি মিনি পিকআপ যোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৮ আগস্ট রাত ৩ টায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল পটিয়ার শাহচান্দ আউলিয়া (রাঃ) দরগাহ গেইট এর দক্ষিণ দিকে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর বিপরীতে কক্সবাজার টু চট্টগ্রাম অভিমুখী রাস্তায় একটি অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ী তল্লাশি চলাকালে উক্ত মিনি পিকআপটি চেকপোষ্টের কাছে পৌঁছালে র‍্যাব সদস্যরা অভিযুক্ত উক্ত পিকআপ এর ড্রাইভার মোঃ জমির হোসেন (৩১) পিতা-মকবুল আহমদ, সাং-রিংভং দক্ষিণ পাহাড়, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয়। পর্বতীতে উক্ত মিনি পিকআপ এর চালকের পাশের আসনের নিচে বিশেষ কৌশলে রক্ষিত স্বচ্ছ স্কচটেপ এর উপর কালো রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো ০৬টি বান্ডেলে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপটি জব্দ করা।

 

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান,গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দ ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী, সিএনজি ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

‎ হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি,