সিরাজগঞ্জের সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মরহুম আবু বক্কার প্রাং এর আদরের নাতি পিএম রাফসান এর ৮ম তম জন্মদিন পালন করা হয়। জন্মদিনে তার শিক্ষা প্রতিষ্ঠান আরিফ প্রি-ক্যাডেট স্কুলের সকল শিক্ষক/ শিক্ষিকাগণ উপস্থিত হয়ে কেক কর্তন করেন এবং রাফসানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করে।
রাফসানের বাবা-মা বলেন, আমরা সকলের নিকট দোয়া চাই আমার সন্তান কে যেন আল্লাহ তায়ালা নেক হায়াৎ ও সুস্থতা দান করেন। সকল প্রকার বালামছিবত থেকে হেফাজত করেন। মানুষের মত মানুষ হয়ে যেন দেশ ও জাতীর কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারেন।
সলংগা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, একজন শিক্ষক, সাংবাদিক জুলাই যোদ্ধা এম আরিফুল ইসলাম বলেন, দেশ-বাসীর কাছে আমার ভাগিনার জন্য দোয়া চাই। মহান আল্লাহ তায়ালা যেন আমার ভাগিনা কে স্ব-শিক্ষায় শিক্ষিত হয়ে দাদুর আদর্শ ধারন করে মানুষের সেবা করার তৌফিক দান করেন।




