নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ন এর বাঘুটিয়া-সাভার-বারখাদিয়া এই ৩টা গ্রামের মানুষের যোগাযোগ এর একটা গুরুত্বপূর্ণ রাস্তা । ২ কিলোমিটার এই ইটের রাস্তাটার অবস্থা এত খারাপ যে,বিভিন্ন জায়গা ভেঙ্গে গেছে কোন একটা গাড়ি এই এলাকায় ঢুকতে চায়না রাস্তা খারাপ থাকার কারনে। গ্রামের একটা মুমূর্ষু রুগিকে এম্বুলেন্স তারা তারি নিতে পারেনা হসপিটালের। এই গ্রাম গুলার ভিতরে আছে একাধিক সরকারি বেসরকারি স্কুল মাদ্রাসা ও কলেজপড়ুয়া ছাত্র-ছাত্রী । গ্রামের ছেলে মেয়ে দের হেটে স্কুল যেতে হয় গাড়ি ঢুকতে চায় না তাই। স্থানীয় কৃষকরা তাদের কৃষিপণ্য ঠিক মত হাট-বাজারে তুলতে পারে না।রাস্তাটা অতিরিক্ত ভাঙ্গা হওয়ায় এলাকাবাসীর একমাত্র ভরসা ভ্যান, তাও আবার গুণতে হয় মাত্রাতিরিক্ত ভাড়া।আর বৃষ্টির দিনে গাড়ি চলাচলতো দূরে থাকুক হেটে যেতেই অনেক সমস্যা হয়। রাস্তার বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়ায় পানি জমে যায়, তার পাশাপাশি কাদা হয়ে যায়। এই রাস্তার সাথে আছে দুইটা ব্রিজ আর এই ব্রিজ গুলো রাস্তার তুলনায় অনেক উচু হওয়ায় মাঝেমধ্যে ভ্যানগাড়ি উল্টে যায় আর বিভিন্ন সময় ঘটে দূর্ঘটনা। আর তাই রাস্তা খারাপ থাকায় গ্রামের মানুষের ভোগান্তির কোন শেষ নেই।
স্থানীয় জনগণ এর সাথে কথা বলে জানা যায় অনেক সময় অনেক এমপি এবং উপজেলা চেয়ারম্যান এই রাস্তা সম্পর্কে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়েছে কিন্তুু বাস্তবে কেউ এর বাস্তবায়ন করেনি।
তাই স্থানীয়দের দাবি এই ইটের রাস্তা দ্রুত পিস ঢালাই রাস্তায় রূপান্তর করার হোক।




