বগুড়ার আদমদিঘিতে বিভিন্ন মামলার আসামি গ্রেফতার

বগুড়া পুলিশ সুপার এর দিকনির্দেশনায় ইং-১১/০৪/২০২৬ তারিখ আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসআই /(নিঃ) মোঃ মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স আদমদীঘি থানার মামলা নং-১৪, তারিখ-০৫/০৪/২০২৬ খ্রিঃ, ধারা- ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন, ২০১৮ সংক্রান্তে ০১ জন আসামী মোঃ আবু হোসেন ওরফে মনু(৪৫), পিতা- মোঃ গোলাম মোস্তফা, সাং- জগদীসপুর, থানা- বদলগাছী, জেলা –নওগাঁ কে গ্রেফতার করেন এবং এসআই (নিঃ) রফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ আসামী ০১। মোঃ আতিকুল ইসলাম(২৪), পিতা- মোঃ আজিজার আলী, সাং-বিহিগ্রাম (বাপিহারপাড়া), থানা- আদমদীঘি, জেলা- বগুড়া সহ ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করিয়া থানায় এজাহার দায়ের করিলে আদমদীঘি থানার মামলা নং- ১৫, তারিখ- ১০/০৫/২০২৬ খ্রি., ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। পৃথক একটি অভিযান পরিচালনা করিয়া সিআর W/A মূলে আসামী ১। মোছাঃ রাবেয়া খাতুন, পিতা-গিয়াস উদ্দিন প্রামানিক, সাং-যোগীপুকুর, থানা-আদমদীঘি, জেলা- বগুড়া ও চুরি, দস্যুতা মামলা সহ   ডাকাতি মামলার   জিআর W/A মূলে আসামী ২।আব্দুল আহাদ, পিতা-মোঃ এরশাদুল, সাং- বেজার, থানা-আদমদীঘি, জেলা- বগুড়া, কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত-০৪ জন আসামীকে অদ্য পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে জানান,থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন