বাড়ির পাশে খেলছিল ২ শিশু, পুকুরে ডুবে মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী ধলা গ্রামের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।

 

মারা যাওয়া দুই শিশু হলো একই গ্রামের মাইলমারী ধলার আব্বাস আলীর ছেলে আবিব (৩) ও প্রতিবেশী আকাশ আলীর ছেলে আসিফ (৩)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশেই খেলছিল দুই শিশু। একপর্যায়ে সবার অগোচরে তারা পাশের পুকুরপাড়ে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

 

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুরে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক হোসেন জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা হিসেবেই ধরা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন