বালিয়াকান্দিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২০ হাজার ২৬৪ জন শিশুকে টিকা প্রদান করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, ইপিআই (EPI) ব্লক এবং প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে এই টিকা দেওয়া হবে।
টিকাদান কর্মসূচি সফল করতে নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনার জন্য স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা: তাজমুন্নাহার এবং ওসি (তদন্ত) মো: সাইফুল ইসলাম খান প্রমুখ।
বক্তারা হাম ও রুবেলা প্রতিরোধে এ ক্যাম্পেইনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সকল অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন