ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন আমিনবাজার বড়দেশী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আগুন (২৯), পিতা-শামসুদ্দিন হক, মাতা- জাহেদা, সাং-বড়দেশী পশ্চিম পাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। জাহেদা (৪৮), স্বামী-শামসুল হক, পিতা- মেহেন্দী হাজী, সাং-বড়দেশী পশ্চিম পাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা দ্বয়কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ (যাহার ওজন ১০ গ্রাম, যাহার মূল্য অনুমান ৩০,০০০/- ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন জিনজিরা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ আল-আমিন (৩০), পিতা-বুলু মিয়া, মাতা-রুবিয়া, সাং-জিনজিরা কলমা, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট*সহ (যাহার ওজন ০৫ গ্রাম, যাহার মূল্য অনুমান ১৫,০০০/-পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোঃ আগুন (২৯) এর বিরুদ্ধে ২ টি মাদক ও ১ টি অন্যান্য মামলাসহ মোট ৩ টি মামলা এবং আসামী ২। জাহেদা (৪৮) এর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

