বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন মান্তা পাড়া (বেদে পল্লী) এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। দাউদ খান ওরফে বিজয় (২২), পিতা-মৃত লাল মিয়া, মাতা-শাকম বিবি, সাং-বক্তারপুর তিন রাস্তার মোড়, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা
২। আনারী বেগম (২৬), স্বামী-মহর আলী, পিতা-নুর ইসলাম, মাতা-আনোয়ারা বেগম, সাং-বক্তারপুর (ভাসমান), থানা-সাভার মডেল, জেলা-ঢাকা  দ্বয়কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। যাহার ওজন ১০ গ্রাম, আনুমানিক মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পাকুুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি পালন করা হয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের