বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ কর্মী শিল্পী বেগম কারামুক্তি

তেজগাঁও থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ কর্মী শিল্পী বেগম জামিনে মুক্তি পেয়েছেন।
আজ বুধবার (২২ এপ্রিল) বেলা প্রায় ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
মুক্তির সময় তার সঙ্গে ছিল দেড় মাস বয়সী সন্তান, যা ঘটনাটিকে আরও মানবিক মাত্রা দেয়।
শিল্পী বেগমের মুক্তির বিষয়টি খোলা কাগজকে  নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।
তিনি জানান, “সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তিনি কারাগার থেকে ত্যাগ করেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে দেখা গেছে, তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তিতে কোনো বাধা ছিল না।”
উল্লেখ্য, বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে ছিলেন। জামিন মঞ্জুরের পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আজ তিনি মুক্তি লাভ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাছাইয়ে ভর্তির সুযোগ মিলেনি, ক্ষোভে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল শিক্ষার্থী

ভারতের অন্যতম প্রযুক্তি শিক্ষার প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-কানপুরে (আইআইটি-কানপুর)

কুয়াকাটায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ভোগদখলীয় জমি ও দলীয় কার্যালয় ফেরত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী তাঁর ভোগদখলীয় জমি,

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চন্দনাইশে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চন্দনাইশ উপজেলা