সারা বছর গার্মেন্টসের চাকা ঘোরায় যে শ্রমিকরা যাদের ঘামের বিনিময়ে শিল্পপতিদের জীবন যাপন হয় রঙ্গিন “”প্রতিবছর ঈদ আসলেই সেই শ্রমিকদের কপালে নেমে আসে দুঃখের ঘনঘটা গাজীপুরের অধিকাংশ গার্মেন্টস শ্রমিকরা এখনো বেতন বোনাস পান নাই??? সারা বছর এই শ্রমিকরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করে বছরের এই একটা দিনের সুখের আশায় কিন্তু এই সুখের সময় আসলেই বেতন ভাতা নিয়ে মালিক পক্ষের সাথে তাদের শুরু হয় জটিলতা আন্দোলন করে টাকা আদায় করতে হয় “”” কেন এমন হবে এটাতো তাদের পরিশ্রমের ফসল এমনিতে তো তারা কিছু চায় না ঈদের আর কয়দিন বাকি অধিকাংশ গার্মেন্টস বেতন ভাতা নিয়ে শুরু করেছে তালবাহানা “” গাজীপুর সিটির ৭ নং ওয়ার্ডের অবস্থিত কেয়া গ্রুপ স্বনাম ধন্য এই গ্রুপে সারা বছরই থাকে শ্রমিকর অসন্তোষ সামনে ঈদ এই অসন্তোষের কোন অবনতি দেখা যাচ্ছে না “”” জানুয়ারি মাসের বেতন এখনো ডিউ ফেব্রুয়ারির বেতন বোনাস তো পরের ব্যাপার কিভাবে ঈদ করবে এই শ্রমিক গুলো?? মালিকপক্ষ বহুবার ডেট দিয়েও বেতন পরিশোধ করেন নাই “”” শ্রমিকদের চোখে কষ্টের ছাপ কিভাবে পরিবারের মুখে হাসি ফোটাবে কেউ জানে না?? কেয়া গ্রুপ এর মতো গাজীপুরে রয়েছে হাজার হাজার গ্রুপ ১৫ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান এই গাজীপুরে যা গার্মেন্টস সেক্টরে বিদ্যমান ঈদ আসলেই বেতন বোনাসের এই টানাপোড়েন এর যাতা কলে পিষ্ট এই সমস্ত শ্রমিকদের চোখের পানি মোছাবার কেউ কি নাই?




