সিরাজগঞ্জ সদর উপজেলার রতন কান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে লাগা আগুনে দুটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল আনুমানিক ৯ টার দিকে
হঠাৎ দেরাজ উদ্দিন বিষা শেখের ছেলে মো. জাহাঙ্গীর আলমের ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের তার ছোট ভাই নওশের উদ্দিন
এর বাড়িতেও ছড়িয়ে পড়ে। ৪ টি আদা পাকা
টিনের ঘর ও আসবাবপত্র পুড়ে নিমেষেই ছাই হয়ে যায়।
ঘটনার সময় বাড়ির লোকজন ছিল না বলে জানান।
আগুনের লেলিহান দেখে পার্শ্ববর্তী লোক জন ডাকাডাকি করে তারা আগুন চিন্তনে আনার চেষ্টা করে। তবে ঘর থেকে কোনো মালামাল সরানো সম্ভব হয়নি।
আগুনে দুটি পরিবারের নগদ টাকা, স্বর্ণালংকার, ধান-চাল, জামা-কাপড়, ফ্রিজ, টিভি,জমির দলিল
সহ প্রায় আনুমানিক ২০ লক্ষ
টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু রাস্তা না থাকায় তাদের গাড়ি ১ কিলোমিটার দূরে রেখে স্থানীয়দের সহায়তায়
প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ভারপ্রাপ্ত
মাসুদ পারভেজ জানান
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দুঃখের বিষয় রাস্তা না থাকায় আমরা ঘটনাস্থলে গাড়ি পৌঁছাতে পারিনি তবে স্থানীয়দের সহায়তায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ক্ষতিগ্রস্ত দেরাজ উদ্দিন বিষা শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, চোখের পলকেই সব শেষ হয়ে গেল। পরনের কাপড় ছাড়া আর কিছুই বাঁচাতে পারিনি। ছেলেমেয়ে নিয়ে এখন কোথায় যাব, কী খাবো।
স্থানীয়রা জানান, পরিবার দুটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হবে। তাদের পুনর্বাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।



