ভোলায় পৃথক ২টি অভিযানে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

কোস্টগার্ড জানিয়েছে, ভোলার সদর থানাধীন পূর্ব চরকালি সুন্দরবন গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার রাত সাড়ে ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
অপরদিকে, একই সময়ে ভোলার সদর থানাধীন উত্তর দিগলদীর ঘুইংগার হাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
 মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন