মানুষ মানুষের জন্য এই মহান আদর্শকে সামনে রেখে ভোলায় গঠন করা হয়েছে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তার হাত ফাউন্ডেশন
৩১ তারিখ বুধবার বিকাল ৪টায় ভোলা পেজ ক্লাবের নিচতলায় রয়েল রেস্টুরেন্টে এক বিশেষ সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ বাপ্পি, নুশরাত জাহান ছাদিয়া, মোঃ নুরুদ্দিন, পাপড়ি, মাজেদসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
সহায়তার হাত ফাউন্ডেশনের প্রধান লক্ষ্যগুলো হলো—
অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো
ক্ষুধার্ত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা
পথশিশুদের মুখে হাসি ফোটানো
সমাজে মানবতা, সহমর্মিতা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া
অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে সহায়তা পৌঁছে দেওয়া
তরুণদের মানবিক কাজে উদ্বুদ্ধ করা
একটি সুন্দর, সহানুভূতিশীল সমাজ গড়ে তোলাসংগঠনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ বাপ্পি বলেন
আমাদের ছোট ছোট উদ্যোগই পারে একটি পরিবারের মুখে হাসি ফোটাতে। পথশিশুরা সবসময় আমাদের দিকে আশার দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা তাদের পাশে দাঁড়ালে তাদের জীবনে নেমে আসে আনন্দের ছোঁয়া।
তিনি আরও জানান সহায়তার হাত ফাউন্ডেশনের মাধ্যমে আমরা হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো এবং মানবতার কল্যাণে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।




