নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জমান বাবরের নির্দেশনায় মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরে কৃষকদের ধান কেটে সহায়তা করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী এ কার্যক্রমে অংশ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকদের ধান কাটেন। শ্রমিক সংকট ও সময়মতো ধান কাটতে না পারায় বিপাকে পড়া কৃষকদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম হাসান। এছাড়াও উপজেলা ছাত্রদলের কর্মীদের মধ্যে রোমান, তুষার, দীপু, বিপুল, তোফায়েল, রিফাত, আরিফ, আশিকুলসহ আরও অনেকেই অংশ নেন।
এদিকে গোবিন্দশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ছোটন এবং ইউনিয়ন শাখার কর্মী তারেক জিয়া, শরীফসহ অন্যান্য নেতাকর্মীরাও এ কার্যক্রমে যুক্ত ছিলেন।
স্থানীয় কৃষকরা বলেন, এমন উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হিসেবে এসেছে এবং এতে সময়মতো ধান ঘরে তুলতে পারছেন তারা।




