ভোলার মনপুরা উপজেলায় দেহব্যবসা ও হানি ট্র্যাপের মাধ্যমে যুবকদের আটকে রেখে মারধর এবং টাকা আদায়ের অভিযোগ উঠেছে পরীমনি নামের এক নারীসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে যুবকদের ফাঁদে ফেলে নির্জন স্থানে নিয়ে জিম্মি করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে।
তবে অভিযোগ থাকার পরও অভিযুক্তদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। এতে ক্ষোভ প্রকাশ করে সংবাদকর্মী, সচেতন মহল ও এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদকারীরা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




