গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই একটি ট্রাক উল্টে গেছে। এতে মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ (মঙ্গলবার) দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার সময় আশপাশের পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।
মাওনা হাইওয়ে থানা পুলিশ জানায়, দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




