হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে শহরে বের হয় র্যালি। র্যালীতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান,জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন শামীম কবির,মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন ফকির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমানসহ মাগুরা পৌরসভার পরিছন্নতা কর্মীর অংশ নেয়। আয়োজকরা জানান, শহরের বিভিন্ন নালা নর্দমা ও ড্রেনে ডেঙ্গু ও মশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে আমাদের সমন্বিত অভিযান শুরু হয়েছে। এ অভিযান শহরের পাড়া, মহল্লার বিভিন্ন ড্রেনে ফগার মেশিনের সাহায্যে ওষুধ ছিটানোর মাধ্যমে প্রতিরোধ করা হবে। সমন্বিত এ অভিযানে মাগুরাবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।




