শিবালয় উপজেলা ৪নং উলাইল ইউনিয়ন মাদক মুক্ত প্রধান অতিথি মনীষা রানী কর্মকার সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতামূলক এ সভায় , ‘আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ার পথে মাদক, ইভটিজিং এবং বাল্যবিবাহ- এই তিনটি সমস্যা বর্তমানে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। একটি সুস্থ প্রজন্ম গঠনে এই সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে সচেতনতা অত্যন্ত জরুরি।’
তিনি বলেন, ‘এ তিনটি সমস্যার সমাধান কেবল আইনি ব্যবস্থার মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন আমাদের সামাজিক ঐক্য। পুলিশ প্রশাসন আপনাদের সুরক্ষায় সর্বদা নিয়োজিত থাকলেও, প্রতিটি ঘর থেকে যদি প্রতিরোধের আওয়াজ ওঠে, তবেই এই অপরাধগুলো নির্মূল করা সম্ভব হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মোঃ হোসেন আলী তিনি বলেন আমরা চাই সুন্দর একটি সমাজ গড়ে তুলতে ইমাম সাহেবদের বলেন আমার দলীয় লোক কোন অপকর্ম করে যদি আপনারা তাদের নাম বলবেন কোন ছাড় হবে না ।
সভাপতিত্ব করেন ৪নং উলাইল ইউনিয়ন আনিসুর রহমান তিনি বলেন আমার ইউনিয়ন মাদকমুক্ত ঘোষণা ও বাল্যবিবাহ, ইভটিজিং কিশোর গ্যাং রোধে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি আমার উলাইল ইউনিয়ন সুন্দর করে গড়ে তুলতে চাই এটাই আমার আশা ।’
উলাইল ইউনিয়নের বিট অফিসার মোঃ আনোয়ার হোসেন তিনি বলেন জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। মাদকমুক্ত ও বাল্যবিবাহ, ইভটিজিং কিশোর গ্যাং রোধে সার্বিক সহযোগিতা করবেন আমরা আপনাদের পাশে আছি কোনো ধরনের অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ড দেখলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। সভা শেষে সমাজের সার্বিক নিরাপত্তা আমরা আছি , পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।
উপস্থিত ছিলেন , ৪৯ টি মসজিদের ইমাম সাহেব ও মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক,
উলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান,সাধারণ সম্পাদক হিরো,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ।




