মিঠাপুকুরের ময়েনপুরে অচেনা ব্যাক্তির লাশ

রংপুরের জেলার  মিঠাপুকুর উপজেলার ৯নং ময়েনপুর ইউনিয়নের কদমতলা-নাগেরহাট সড়কের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে, ২০২৬),সকালে কসবা যাওয়ার রাস্তার মোড়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।​নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, অন্য কোথাও থেকে তাকে নিয়ে এসে এই নির্জন স্থানে হত্যা করে ফেলে যাওয়া হয়েছে। ঘটনাস্থলের কিছুটা দূরে হামলার চিহ্ন থাকলেও জীবন বাঁচাতে ওই ব্যক্তি কিছু দূর এগিয়ে এসে রাস্তার পাশে মৃত্যুবরণ করেন বলে ধারণা করা হচ্ছে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।এলাকাবাসির তথ্য মতে মিঠাপুকুর এ দিন দিন অপরাধ বেরেই চলেছে। তাদের বক্তব্য নিরাপত্তা হীনতায় ভুগছে উপজেলা বাসি।
প্রতিদিনের এমণ ঘটনায় আতঙ্কিত তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন