মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ আবিরুল ইসলাম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন।
জানা গেছে, তিনি গত ১৭ মে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। পরদিন ১৮ মে থেকে তিনি মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু করেন। এর পূর্বে  তিনি পটুয়াখালীর দুমকী উপজেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার কারণে প্রশাসনিক মহলে তিনি একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। দুমকীতে দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মাঝে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি উপজেলার ভূমি অফিসের কার্যক্রম আরও গতিশীল,স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে জনগণের ভোগান্তি কমানো, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং দ্রুত সেবা প্রদানের বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। মুকসুদপুর উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নতুন সহকারী কমিশনার (ভূমি)-কে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা,তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে উপজেলার ভূমি প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ আরও সহজ ও হয়রানিমুক্ত সেবা পাবেন। উল্লেখ্য,সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি ভূমি ব্যবস্থাপনা, খাস জমি তদারকি, অবৈধ দখল উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন সরকারি কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন