গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের আকতার আলী মোল্লার ছেলে মোঃ তৌহিদুল ইসলাম (৩১) গত ১৬ ডিসেম্বর নিখোঁজ হয়। নিখোঁজের চার মাস পর আজ গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ভাকুড়ি গ্রামের একটি পরিত্যক্ত জলাশয় এর কচুরি পরিস্কারের সময় লাশ পাওয়া যায়। পরবর্তীতে পুলিশে খবর দিলে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান থাকার কথা জানান।




