ভোলা জেলার লালমোহন উপজেলার পৌরসভা ১০ নং ওয়ার্ডের কৃতি সন্তান, লালমোহন পৌরসভার 10 নং ওয়ার্ড যুবদলের বিপ্লবী সভাপতি লালমোহন পৌরসভা যুবদলের সংগ্রামী সহ-সভাপতি যুবনেতা মোঃ জামাল উদ্দিন হাওলাদারের জ্যৈষ্ঠ সন্তান, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মেধাবী ছাত্র, তুখোড় ছাএনেতা সালমান হাওলদার কে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ছাএ দলের যুগ্ন আহবায়ক নির্বাচিত করা হয়েছে। যুবনেতা জামাল হাওলাদার তার জৈষ্ঠ সন্তানকে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক নির্বাচিত করায় ছাত্রদলের উর্দ্ধতন নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় জনাব জামাল হাওলাদার বলেন, আমি মনে করি আমার সন্তান তার রাজনৈতিক জীবনে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ এবং জনগণের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করবে। এলাকাবাসী ও দেশবাসীর কাছে তিনি তার সন্তানের ভবিষ্যৎ উন্নতির জন্য দোয়া চেয়েছেন।।




