রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আয়োজনে মরনোত্তর চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টা ৩০ মিনিটে নগরীর পরিবহন গ্রুপ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন মোঃ নজরুল হুদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ এরশাদ আলী ঈশা বলেন, শ্রমজীবী পরিবহন কর্মীদের কল্যাণে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি বলেন, “আগে কোনো সদস্য মারা গেলে পরিবারকে দুই লাখ টাকা সহায়তা দেওয়া হতো, এখন তা বৃদ্ধি করে চার লাখ টাকা করা হয়েছে।
এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগ।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে।
এমন পরিস্থিতিতে পরিবহন মালিক  পরিবারের জন্য সহায়তার পরিমাণ বাড়ানো অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত।
তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ নজরুল হুদা বলেন, পরিবহন খাত দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।
শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করবে।
সভাপতির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম হেলাল বলেন, “আগের সময়ে পরিবহন খাতের অনেক সুযোগ-সুবিধা সঠিকভাবে  মালিকদের কাছে পৌঁছাতো না।
এখন সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা এসেছে। মালিক-শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার সঠিকভাবে পাচ্ছেন।”
তিনি আরও বলেন, সংগঠনের অর্থ মালিকের  কল্যাণে ব্যয় করা হচ্ছে এবং ভবিষ্যতেও সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে মরহুম পরিবহন মালিক পরিবারের সদস্যদের হাতে মরনোত্তর সহায়তার চেক তুলে দেওয়া হয় সাথে মালিকদের ঈদ উপহার দেওয়া হয়েছে।
এসময় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন