লামায় পাহাড় কাটার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার অপরাধে মো. লোকমান (৩৩) নামের এক ব্যক্তিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মো.লোকমান ইয়াংছা বাজার এলাকার সালেহ আহামদ এ-র ছেলে।
বিভিন্ন সংবাদমাধ্যমে পাহাড় কাটার খবর প্রকাশের জেরে মঙ্গলবার (১৯মে) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত​।আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (খ) এবং ১৫ (১)-এর ক্রমিক ৫ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
​লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান,জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় পাহাড় কাটার অপরাধে মো. লোকমান (৩৩) নামের এক ব্যক্তিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরিবেশ ধ্বংসকারী পাহাড় ও বালু খেকোদের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন