শরণখোলা উপজেলায় জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বাচ্চু (৭০) মৃত্যুবরণ করেছেন। আজ সকাল ৮ টা ৩০ মিনিটে মোঃ জাহাঙ্গীর আলম বাচ্চু অসুস্থ হয়ে পড়লে তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজে প্রেরন করেন। খুলনা মেডিকেল কলেজে যাওয়ার পথে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মোঃ জাহাঙ্গীর আলম বাচ্চু মরহুম আব্দুল রাজ্জাক মাস্টারের ছেলে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী,তিন ছেলে সহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। শরণখোলা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বাচ্চুর মৃত্যুর খবর শুনে সবাই ছুটে আসেন তার বাড়িতে। আজ আসরের নামাজের পরে নিজ বাড়িতে জানাজার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে । তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।




