শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কাশিয়ানী হাতিয়ারা ইউনিয়ন যুবলীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১০ নম্বর হাতিয়ারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম জুয়েল পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, শারীরিক অসুস্থতার কারণে এবং কারও প্ররোচনা ছাড়াই স্বেচ্ছায় তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন।
এস এম জুয়েল বলেন, তিনি কাশিয়ানী উপজেলার ১০ নম্বর হাতিয়ারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তিনি ওই পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি আরও ঘোষণা করেন, এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না। একই সঙ্গে ভবিষ্যতে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এস এম জুয়েল কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের বাসিন্দা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন