টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া গ্রামে চাচার নির্দেশে দাঁড়ানো অস্ত্রের হামলায় ভাতিজা মফিদুল গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার ( ২২ এপ্রিল) সকাল সাতটার দিকে। জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধে চাচা জামায়াত নেতা মুসলিম উদ্দিনের নির্দেশে ধারালো অস্ত্র দিয়ে মোশারফ, শফিকুল,সিয়াম অতর্কিতভাবে মফিদুল এর উপর হামলা করে গুরুতর আহত করে। মারাত্মক আহত অবস্থায় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল রেফার করে। এ বিষয়ে মফিদুল বাদী হয়ে সখিপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে। সখিপুর থানা পুলিশ কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় মফিদুল বাদী হয়ে টাঙ্গাইল আদালতে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছে।



