সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন মনোনীত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।

শনিবার ২৫ এপ্রিল দুপুর ২টায় সংগঠনটির এক ভার্চুয়াল সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের অংশগ্রহণে এ তথ্য জানানো হয়।

ভার্চুয়াল সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধে শীঘ্রই সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এবং সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে এই সংগঠনটি মাঠে কাজ করবে।

২০২০ সালে করোনা কালীন সময়ে দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পায় সে সময় সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

এরপর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু শাখা ও কমিটি গঠন করে সংগঠিত করা হয় এবং সংগঠনটির কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

এরপর সংগঠনটির বেশ কয়েকটি ভার্চুয়াল মিটিংয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব করা হলে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করার মধ্য থেকে বাকি পদগুলো দ্রুত গঠন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি পদপদবি ও সদস্যে থাকবেন আইনজীবী ইমাম পুরোহিত চিকিৎসক শিক্ষক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ব্যবসায়ী নারীনেত্রী ছাত্রনেতা এনজিওপ্রতিনিধি সাংস্কৃতিককর্মী আইটি বিশেষজ্ঞ শ্রমিক নেতাসহ মানবাধিকার কর্মীরা সম্পৃক্ত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছে উপজেলার গণমাধ্যম কর্মীরা

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১টা দিকে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের