সাভারে কোটি টাকার হিরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১কেজি ২৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। সোমবার রাতে সাভার থানার  রাজাশন  আমতলা  এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আসামি মো. হৃদয় হোসেন (২৭) সাভার উপজেলার দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার সকালে র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে হৃদয়কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভারসহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।
স্থানীয়   অভিযোগ রয়েছে, হৃদয় দেওগাঁও-রাজাশন এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা বলেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধুপাখোলা ব্রিজের ধীরগতির কাজে চরম ভোগান্তি সামান্য বৃষ্টিতেই কাদার সাগরে পরিণত হচ্ছে সিমনা-বি.বাড়িয়া সড়ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ সিমনা-বি.বাড়িয়া সড়কের ধুপাখোলা এলাকায় নির্মাণাধীন একটি

সিলেটের কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আগাম সতর্ক করে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন

কোম্পানীগঞ্জের ধলাই দক্ষিণ বালু মহাল ইজারাকে কেন্দ্র করে ২ নং