সিরাজগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে আমিন-রেহানা দম্পতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

সিরাজগঞ্জে আমিন ও রেহানা দম্পতির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের চকমিরাখোর গ্রামে যুব সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকার প্রায় ৫ শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেয়। এলাকাবাসীর অভিযোগ, আমিন ও রেহানা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের এই কর্মকাণ্ডের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এছাড়াও অভিযুক্ত আমিন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত বলে দাবি করেন বক্তারা। বক্তরা আরও বলেন , আমিন ও রেহেনা এদের বিরুদ্ধে একা দিক মাদক মামলা ও রয়েছে। আমরা এর প্রতিবাদ করায় উলটো সাধারণ মানুষ কে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এদের বিরুদ্ধে এখুনি সোচ্চার না হলে আমাদের গ্রাম সহ পার্বতী গ্রামের যুবসমাজ ধংস হবে। প্রাশাসনের সু দৃষ্টি কামনা করছেন এলাকা বাসী।
এসময় এলাকাবাসী দ্রুত এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকা থেকে তাদের অপসারণের জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাগবাটি ইউপি সদস্য মো.আব্দুল মমিন,ইউনিয়ন যুবদলের সভাপতি মো,হাশেম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক  সম্পাদক আশাদুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন