সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুদের মাঝে ঈদের জামা দিয়ে হাসি ফুটালেন পলাশের পাপন

নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড,ঘোড়াশাল রেলওয়ে স্টেশনে,কো-অপারেটিভ কলোনীসহ ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পবিএ ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুদের মাঝে ঈদের রঙিন নতুন জামা বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে পলাশ উপজেলা ছাএদলের সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান পাপন তার ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিত এসব শিশুর হাতে ঈদের রঙিন জামা তুলে দেন। নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
এসময় মোস্তাফিজুর রহমান পাপন বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ।
ঈদে রঙিন জামা বিতরণ করে পথশিশুর মাঝে হাঁসি ফুটাতে পেরে আনন্দ লাগছে।
সমাজের সবাই এগিয়ে এলে আরো অনেক শিশুর জীবন বদলে যেতে পারে।
নতুন জামা পেয়ে পথশিশু তিন্নি বলেন, আমি ঈদের নতুন জামা পাইছি অনেক খুশি লাগতাছে।অপর শিশু ফাতেমা বলে, ‘ঈদের নতুন জামা পেয়ে খুব ভালো লাগছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন