বৃহস্পতিবার,৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে শ্রীমঙ্গল এক্সপ্রেস বাসের এক্সেল ভেঙে দুর্ঘটনা, আহত বহু যাত্রী

হবিগঞ্জ জেলার পোদ্দার বাড়ি, বাদৈ গ্রামের এলাকায় শ্রীমঙ্গল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের চাকার এক্সেল ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। হঠাৎ এই যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাত হয়ে পড়ে যায়। এতে বাসে থাকা অনেক যাত্রী আহত হন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ হয়। এরপরই চাকার এক্সেল ভেঙে গিয়ে বাসটি একদিকে হেলে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ফিটনেসবিহীন ও পুরাতন যানবাহন সড়কে চলাচল করছে, যা জনসাধারণের জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছে। তারা দ্রুত এসব ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সচেতন মহল মনে করছেন, নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা এবং কঠোর তদারকি নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন