‎হরিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত

‎মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনার ঠাকুরগাঁওয়ের হরিপুরে সকাল ৬.০৬ মি. ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা, পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎বৃহস্পতিবার(২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পতাকা উত্তোলন,বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো, ডিসপ্লে প্রদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

‎এ সময়  উপস্থিত ছিলেন  উপজেলা প্রশাসক ও  উপজেলা নির্বাহী অফিসার,মো. রায়হানুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি)  উজ্জ্বল বাইন,

‎বাংলাদেশ পুলিশ হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল হাকিম আজাদ,

‎বাংলাদেশ পুলিশ হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম শরিফ,

‎উপজেলা বিএনপির সভাপতি  উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন,উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা,

‎উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর রহমান (মুজাহিদ) উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো. সোহাগ রানা, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রাসারন অফিসার ডা.সুবর্ণা রানী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  এ কে এম সাজ্জাদুজ্জামান সাজ্জাদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি রমিজ উদ্দিন আহমেদ,উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি কামরুল হাসান,হরিপুর উপজেলা শাখার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, শাবানা পারভীন,উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মঈনুদ্দীন আল মাদানী প্রমুখ।

‎আরোও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন,বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, শিক্ষক, প্রভাষক ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎স্কুলের শিক্ষাথীরা কুজকাওয়াজ ও নেচে গেয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উদযাপন করেন । হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার – ভিডিপি ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএন সিসি কর্তৃক কুচ- কাওয়াজ অভিবাদন গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ,জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা, ও পুরস্কার বিতরণ করা হয়।

‎অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফয়েজ মোঃ জামান, সহকারী শিক্ষক হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর- ঠাকুরগাঁও।

‎আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিষয়ের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন