অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরাবাস শ্রমিকদের ওপর হামলা ও মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবিতে বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রহমতপুর এলাকায় একটি বাসের চালক ও হেলপারকে মারধরের অভিযোগের পর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কসহ অভ্যন্তরীণ রুটে দূরপাল্লা ও স্থানীয় বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বাস মালিক গ্রুপ জানিয়েছে, হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এদিকে যান চলাচল বন্ধ থাকায় টার্মিনাল ও সড়কে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দ্রুত বিরোধ মীমাংসা করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Untitled

FS Casino – bonusuri, rotiri gratuite, rulaj și condiții de