অবশেষে ছিনতাইকৃত কোটি টাকার (২৩) বস্তা চুল উদ্ধার

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার পুরাপাড়া নামক স্থানে পিকআপ ভ্যানের গতিরোধ করে অস্ত্রের মুখে ছিনতাই হওয়া প্রায় চার শত কেজি (২৩) বস্তা চুলের ছিনতাইয়ের রহস্য উদঘাটন করেছে পুলিশ।
ছিনতাইয়ের ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানের ড্রাইভার ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া  ২৩ বস্তা চুল উদ্ধার করা হয়েছে ।
গ্রেফতার কৃত দুইজন হলেন শহিদুল ইসলাম (৪৭) দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার বকুল হোসেনের ছেলে। অপরজন সানোয়ার হোসেন সান্টু ( (৩৯) একই উপজেলার কানাইডাঙ্গা গ্রামের শুকুর আলীর ছেলে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার রাতে গণমাধ্যমকে এই তথ্য জানান। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে চুয়াডাঙ্গার স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ঢাকা থেকে ২৩ বস্তা প্রায় ৪০০  কেজি চুল পিক‌আপ ভ্যানে চুয়াডাঙ্গায় কিনে নিয়ে প্রসেসিং কারখানায় নিয়ে আসছিল। পথিমধ্যে ছিনতাই কারীরা অস্ত্রের মুখে ২২ আগস্ট দুপুরে১/২ টার দিকে প্রকাশ্যে দিবালোকে ৭/৮জন পিকআপ ভ্যানটির গতিরোধ করে চালক ও সংশ্লিষ্টদের জিম্মি করে ২৩ বস্তা চুল ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর দামুড়হুদা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি নিয়ে একাধিক টিম তদন্তে নামে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোঃ রুহুল কোভিদ খানের নির্দেশনা পুলিশ ঘটনার স্থান সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ চিন্তাই এর ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও ম্যানেজারের সংশ্লিষ্টতার বিষয়টি জানতে পারে।
পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সার্কিট হাউস এলাকা থেকে ছিনতাই হওয়া ২৩ চুল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
   এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন