অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ফরিদপুর শহরের শিশু পার্কের সামনের সড়ক ও ফুটপাত  দখল করে গড়ে  ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার সকালে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে শিশু পার্কের সামনে থাকা অস্থায়ী দোকানপাট, টিনশেড ও বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে যানজট ও জনভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে শিশু পার্কে আগত পরিবার ও শিশুদের চলাচলে বিঘ্ন ঘটছিল। তাই জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের চলাচল সহজ হবে।
প্রশাসন আরও জানায়, শহরের বিভিন্ন এলাকায় অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন