![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ১০:৫২ এ.এম
অর্থ আত্নসাত ও ন্যায় বিচারের দাবীতে নাগরপুরে ফারজানা, শারমিন, ফারুক ও শান্তা বেগমের বিরুদ্ধে মানববন্ধন
প্রজেক্টে নামে অর্থ আত্নসাত ও ন্যায় বিচারের দাবীতে টাঙ্গাইলের নাগরপুরে ভূক্তভোগিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চৌবাড়িয়া দেওজান সলিল সড়কে মোছা. ফারজানা আক্তারের বাড়ীর সামনে ভূক্তভোগিরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে ভূক্তভোগিরা বলেন, উপজেলার দেওজান সলিলের মৃত. মোশারফ হোসেনের স্ত্রী মোছা. ফারজানা আক্তার (৩৫), ঘিওরকোল গ্রামের মো. আলমগীর হোসেনের স্ত্রী মোছা. শারমিন আক্তার (৪০), ভারড়া গ্রামের মৃত. তাজে উদ্দিনের ছেলে মো. ফারুক মিয়া (৫৫) ও চৌবাড়িয়া গ্রামের মো. আমিরুলের স্ত্রী শান্তা বেগম (৩০) সম্মিলিত ভাবে বিদেশী ফান্ডের মাধ্যমে একটি প্রজেক্ট তৈরীর কথা বলে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক ব্যক্তিদের নিকট থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এব্যাপারে ভূক্তভোগিরা টাঙ্গাইলের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাগরপুর থানা আমলী আদালতে পৃথক পৃথক ভাবে বাদী হয়ে চক্রের চারজনকে বিবাদী করে কয়েকটি মামলা দায়ের করেছেন।
ভূক্তভোগিরা আরো বলেন, চক্রের সদস্যরা তাদের প্রজেক্টের সদস্য হয়ে ১লাখ টাকা তাদের কাছে জমা রাখলে প্রথম মাসে ১২ হাজার টাকা, দ্বিতীয় মাসে ২০ হাজার টাকা এবং তৃতীয় মাসে ৩০ হাজার টাকা করে লভ্যাংশ দেওয়া কথা বলেন। এই ভাবে বুঝিয়ে আমাদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে প্রতারক চক্রটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. শহিদুল ইসলাম, মো. সোহরাব হোসেন, মোছা. ঝর্ণা, বেগম, মোছা. মনোয়ারা বেগম, মো. সুরিয়া বেগম প্রমূখ। এসময় মানববন্ধনে ভূক্তভোগি পরিবারসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.