হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা এর অলিপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় অবস্থিত হাইওয়ে পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ।
পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম, মহাসড়কের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক ও সতর্ক হওয়ার নির্দেশনা প্রদান করেন।
ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা কমানো এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার এবং চালকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে তিনি হাইওয়ে পুলিশ ক্যাম্পের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় সরঞ্জাম এবং সদস্যদের সার্বিক সুবিধা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন।
এ সময় হাইওয়ে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




