![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ১১:১৬ এ.এম
অষ্টমীর স্নান
কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ব্রহ্মপুত্র নদের তীরে আগামী ২৬ মার্চ ২০২৬ তারিখ সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে উক্ত স্থানে আগত সনাতন ধর্মাবলম্বী সম্মানিত নাগরিকদের নিরাপত্তা ও স্নান অনুষ্ঠান সুষ্ঠু , সুশৃঙ্খল ভাবে সম্পন্নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় আজ ২৫ মার্চ ২০২৬ তারিখ রাতে কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে পুলিশি নিরাপত্তা ডিউটি তদারকি করেন পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়। সাথে উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, ডিআইও-১ জনাব মোঃ আলমগীর হোসেন, চিলমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আলমগীর হোসেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.