অসুস্থ শিশুর পাশে কালীগঞ্জ উপজেলা প্রশাসন, চিকিৎসায় ১০ হাজার টাকা সহায়তা

ঝিনাইদহের কালীগঞ্জে সংকটাপন্ন অবস্থায় থাকা দেড় মাস বয়সী এক শিশুর চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। শিশুটির চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। পাশাপাশি ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া স্টেডিয়ামপাড়া এলাকার বাসিন্দা মৃত বাচ্চু ড্রাইভারের বড় ছেলে মো. বাশার মোল্লার দেড় মাস বয়সী শিশুসন্তান বর্তমানে ঢাকার হেলথকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। হাসপাতালের আইসিইউর ২ নম্বর বেডে ভর্তি থাকা শিশুটির শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটির অক্সিজেনের মাত্রা গতকাল ৪০-এ নেমে এসেছিল। তার চিকিৎসায় প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। আর্থিক সংকটের কারণে এই বিপুল চিকিৎসাব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি।

এ অবস্থায় শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানায় পরিবার। বিষয়টি জানার পর কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেন ইউএনও রেজওয়ানা নাহিদ। তিনি শিশুটির পরিবারের সদস্য, বাশারের বোনের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় শিশুটির চিকিৎসায় প্রয়োজনে আরও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

ইউএনও রেজওয়ানা নাহিদ সমাজের বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষদের সংকটাপন্ন শিশুটির চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান। সম্মিলিত সহযোগিতায় শিশুটির চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

শিশুটির পরিবারও তার চিকিৎসা অব্যাহত রাখতে সবার কাছে আর্থিক সহায়তা কামনা করেছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

লামা উপজেলা থেকে ভূমি নিবন্ধন কার্যক্রম প্রত্যাহার, গুরুত্বপূর্ণ পদে শূন্যতা এবং অবৈধ ইটভাটা ও বালু উত্তোলনের অভিযোগে বাড়ছে জনদুর্ভোগ

বান্দরবান পার্বত্য জেলার জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উপজেলাগুলোর মধ্যে লামা