অসৎ ও ঘুষ ওসিসহ সকল পুলিশ সদস্যদের নিয়ে রাস্তায় ভিক্ষা করার জন্য আহব্বান জানাই

বাংলাদেশের মাটিতে গণঅভ্যুত্থানের নামে সরকারের পতনের আন্দোলনের সময় সাধারণ মানুষ যেমন সহিংসতা ও প্রাণহানির শিকার হয়েছেন, তেমনি জ্বালাও পোড়াও পরিস্থিতিতে অনেক সাধারণ পুলিশ সদস্যও প্রাণ হারিয়েছেন। এই বাস্তবতা আমাদের সামনে রাষ্ট্র ও জনগণের মধ্যকার আস্থার গভীর সংকট তুলে ধরে।
দীর্ঘদিন ধরে পুলিশের কিছু সদস্যের অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের সাথে অন্যায় আচরণ জনগণের মাঝে ক্ষোভ তৈরি করেছে যার বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতির পরিবর্তন কোথায়?
পুলিশ নিজেরাই ঘোষণা দিয়েছেন তারা “জনগণের পুলিশ” হতে চান। কিন্তু বাস্তবতা এখনো ভিন্ন। অভিযোগ রয়েছে, গোপনীয় উৎকোচ বা উপটোকন ছাড়া থানায় সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ করা হয় না। এতে সাধারণ নাগরিক ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি আস্থা দিন দিন কমে যাচ্ছে।
বিশেষ করে বাংলাদেশের সকল জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দেশের সকল থানাসহ জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের অভিযোগ ও দুর্ভোগ নিয়ে অসংখ্য প্রশ্ন উঠছে। জনগণের সেবক হয়ে যদি জনগণের কাছেই দায়বদ্ধতা না থাকে, তাহলে সেই পদ ও ক্ষমতার মর্যাদা কোথায় থাকে?
রাস্তার অসহায় মানুষও পরিশ্রম করে সম্মানের সাথে বাঁচতে চায়। দায়িত্বশীল পদে থেকেও যদি মানুষের অধিকার ক্ষুণ্ন হয়, তাহলে আত্মসমালোচনার সময় কি আসেনি? অন্তত পথশিশু ও বাস্তুহারা মানুষের মতো সৎভাবে, সম্মানের সাথে জীবনযাপন করার শিক্ষা কি আমরা নিতে পারি না?
সমালোচনা নয়—এটি পরিবর্তনের আহ্বান।
আমরা চাই এমন এক পুলিশ ব্যবস্থা, যেখানে মানুষ ভয় নয়, ভরসা নিয়ে থানার দরজায় দাঁড়াবে; যেখানে ক্ষমতা নয়, মানবিকতাই হবে সবচেয়ে বড় পরিচয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন